০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. হাফিজসহ এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন ড. মো. হাফিজুর রহমানসহ ১০ কবি-লেখক।

শুক্রবার (১ মে) এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, কথাসাহিত্যে সমীর আহমেদ, কথাসাহিত্যে রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন, নুসরাত সুলতানা ও কবিতায় ড. হাফিজ রহমান।

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) জানায়, শিগগির একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কবি-লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এসবিএসপি গত ৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ পুরস্কার দেওয়া হয়।

জানা গেছে, লেখালেখির জগতে ড. হাফিজ রহমান হিসেবে সমধিক পরিচিত। উচ্চশিক্ষিত পরিবারের সন্তান ড. হাফিজ, শিক্ষক পিতার অনুপ্রেরণায় ছাত্রাবস্থায় লেখালেখি শুরু করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অষ্টম শ্রেণিতে পড়াকালীন প্রথম লেখা ছাপা হয়, স্থানীয় দৈনিক লোকসমাজ পত্রিকায়। অদ্যাবধি তিনি দৈনিক সমকাল, জনকণ্ঠ, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি স্টার, ডেইলি সান, বিজনেস পোস্টসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় লেখালেখির সাথে সম্পৃক্ত।

ড. হাফিজ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার।

এ পর্যন্ত ড. হাফিজ রহমানের প্রকাশিত গ্রন্থ: উপন্যাস: ‘দীপ্ত শিখা’ ও ‘ফেরার সঙ্গী’; ছোটগল্প: ‘ফাগুনের চাঁদ’ ও ‘নীল চাঁদোয়া; কাব্যগীতি: ‘হৃদয়ের গান’; কাব্যগ্রন্থ: ‘শতদলে দুই পাতা’ ও ‘সবুজ পাতায় রক্তের দাগ’ ‘ভালোবাসা তার কাছে’ এবং জাতীয় দৈনিকের কলাম সমগ্র: ‘লিখি ও লেখে’।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ড. হাফিজসহ এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

পোষ্টের সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬