১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমি সেবা, বন্ধ হবে দুর্নীতি: ইউএনও আমিনুল ইসলাম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা সহযোগিতায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা স্বচ্ছতা জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য ।

মঙ্গলবার(১৯মে) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‌্যালি উপজেলায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সহকারি কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন নেতৃত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

র‌্যালি অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লেকাড বহন করে, যাতে ভূমি সেবা সংক্রান্ত তথ্য সচেতনতামূলক বার্তা ছিল।

র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম ।

তিনি বলেন ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব।” জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সংরক্ষিত ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার আয়োজন করা হয়েছে ।

তিনি আরো বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র প্রাপ্তি এবং ভূমি উন্নয়ন কর প্রধানসহ বিভিন্ন কার্যক্রমে অনলাইনে করা যাচ্ছে। সাধারণ মানুষ যাতে ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং দালাল চক্রের শিকার না হয়, সে জন্যই এই ভূমি মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা। বক্তারা ভূমি সংক্রান্ত অনলাইন সেবার প্রসার এবং ভূমি ব্যবস্থাপনা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারের প্রশংসা করেন।

মেলায় সরকারি দপ্তরের পক্ষ থেকে ৬টি স্টল স্থাপন করা হয় । যেখানে আগত দর্শনার্থীরা সরাসরি সেবা গ্রহণ এবং তথ্য সংগ্রহের সুযোগ পান। ভূমি ব্যবস্থাপনা বিভিন্ন দিক তুলে ধরে প্রদর্শনীয় আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করে। পুরো অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাধারণ জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং প্রশাসনের সঙ্গে জনগণের সেতুবন্ধন সুদৃঢ় করে। ভবিষ্যতে আরো ও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি)এস,এম,নাজমুস ছালেহীন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা সাব- রেজিস্টার রহমত উল্লাহ লতিফ,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ ফজলে রাব্বি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. লুৎফুর রহমান,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো:তানভীর আহমেদ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামরুল ইসলাম প্রমুখ।

পরিশেষে আগত শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ গণমাধ্যমকর্মীদের নিয়ে ভূমি সম্পর্কে কুইজ প্রতিযোগিতা এবং২০২৫-২৬ অর্থবছরে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হিসেবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অবস্থানকারীকে পুরস্কার দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমি সেবা, বন্ধ হবে দুর্নীতি: ইউএনও আমিনুল ইসলাম

পোষ্টের সময় : ০৪:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬