১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত ৬০ হাজার ছাড়াল, এক দিনে ৪ জনের মৃত্যু 

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (২০ অক্টোবর) বিকেলে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন আরও চারজন। এ নিয়ে এ বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু ২৪৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান আবহাওয়ায় এডিস মশার বিস্তার ঠেকাতে না পারলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। জনসাধারণকে মশকনিধন ও সচেতনতার প্রতি জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডেঙ্গুতে আক্রান্ত ৬০ হাজার ছাড়াল, এক দিনে ৪ জনের মৃত্যু 

পোষ্টের সময় : ০৫:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫