১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সেনানিবাসে ভবনকে সাময়িক কারাগার ঘোষণা

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ সালের ধারা ৫৪১(১) এবং কারাগার আইন, ১৮৯৪ (The Prisons Act, 1894)-এর ধারা ৩(বি) অনুসারে সরকারের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ঘোষণায় উল্লেখ করা হয়, ঢাকা সেনানিবাসের বাশার রোডের উত্তর পাশে অবস্থিত এমইএস বিল্ডিং নং ৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

সরকারি এই নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর থেকেই এটি কার্যকর হবে এবং তা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রজ্ঞাপনে ভবনটি কারাগার হিসেবে ব্যবহারের নির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এ বিষয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছে।

সূত্রমতে, সাধারণত নিরাপত্তা-সংক্রান্ত বা বিশেষ প্রশাসনিক কারণে কোনো স্থাপনাকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে কে বা কারা সেখানে অবস্থান করবেন, কিংবা কতদিনের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

প্রজ্ঞাপনটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনিক ও নিরাপত্তা মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় নেওয়া সতর্কতামূলক ব্যবস্থা হতে পারে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদন ও প্রয়োগের বিষয়টি সম্পূর্ণভাবে মন্ত্রণালয়ের নির্দেশনার আওতাধীন এবং আইনানুগ প্রক্রিয়াতেই এ ঘোষণা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঢাকা সেনানিবাসে ভবনকে সাময়িক কারাগার ঘোষণা

পোষ্টের সময় : ০৪:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫