০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আন্দোলনের কারণে তীব্র যানজট

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একাধিক সংগঠনের একযোগে আন্দোলনের কারণে রোববার (২ নভেম্বর) তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন ও মতিঝিল এলাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তিকরণ, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন অবস্থান করেছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও তারা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে। যাত্রীরা ও অফিসগামীদের ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঢাকায় আন্দোলনের কারণে তীব্র যানজট

পোষ্টের সময় : ০৯:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫