১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি অধ্যাপক এরশাদ জেল পাঠানোর আদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. এরশাদ হালিমকে ছাত্রদের সঙ্গে জোরপূর্বক বিকৃত যৌন আচরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মিরপুর মডেল থানায় করা মামলার ভিত্তিতে শুক্রবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।

এদিন ড. এরশাদকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান মিলন। অন্যদিকে আসামির আইনজীবী শ্যামল কুমার রায় জামিন আবেদন করেন। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিরপুর থানার সাধারণ নিবন্ধন শাখা বিষয়টি আদালতে নিশ্চিত করে।

এর আগের দিন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শেওড়াপাড়ার বাসায় অভিযান চালিয়ে ড. এরশাদকে হেফাজতে নেয় পুলিশ। পরে রসায়ন বিভাগের এক শিক্ষার্থী মিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, অধ্যাপক ড. এরশাদ শিক্ষার্থীদের বাসায় ডেকে নিয়ে বিকৃত যৌন হয়রানি করেন এবং শারীরিকভাবে নির্যাতনও চালান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে 'প্রযুক্তি গ্রাম' পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঢাবি অধ্যাপক এরশাদ জেল পাঠানোর আদেশ

পোষ্টের সময় : ০৭:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫