০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিলের আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর দুইটার কিছু আগে নির্বাচন ভবন থেকে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। তাঁর সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সচিব। সাধারণত তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে। তবে এবার পুরো কমিশনের পরিবর্তে সিইসি একাই এ বৈঠকে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলা, তফসিল ঘোষণার পর যাতে রিটের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয়—সে বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনায় আসে। পাশাপাশি নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ এবং আইনগত সহায়তার বিষয়েও আলোচনা হয়।

এরই মধ্যে তফসিল ঘোষণা ও তা প্রচারের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বুধবার রাষ্ট্রপতির সঙ্গেও সিইসির সাক্ষাতের কথা রয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে বলে সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্য ধরে এই প্রস্তুতি এগোচ্ছে।

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশনের পুরো দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে এবং সহায়তার জন্য ধন্যবাদ জানায়।

নির্বাচন সামনে রেখে নানা ধরনের আইনগত জটিলতা, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত রিট এবং প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়গুলো নিয়েও আদালতের দৃষ্টি আকর্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। এসব বিষয় নিয়েই মূলত মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তফসিলের আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসি

পোষ্টের সময় : ০২:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫