ময়মনসিংহের তারাকান্দায়, বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে উপজেলা বিএনপি। আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে তারাকান্দা উত্তর বাজারস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,মোখলেছুর রহমান আকন্দ,আসাদুল হক মন্ডল,মাসুদ রানা খান,এড নজরুল ইসলাম ইসমাঈল,কেন্দ্রীয় যুবদলের (সাবেক) যুগ্ম সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ সুজাউদ্দৌল্লা সুজা,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান।
স্টাফ রিপোর্টার 



















