০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর ইফতার মাহফিলে বিএনপির হামলা

তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নে হরিয়াগাই বাজারের মসজিদ-মাদ্রাসা সংশ্লিষ্ট ঈদগাহ মাঠে, নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ’কে ঢাকুয়া ইউনিয়ন এগারো দলের উদ্যোগে কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলের অনুষ্ঠানের দুবার বিএনপি’র নেতাকর্মীরা হামলা করে।

প্রথমে বেলা দেড়টায় আয়োজকরা জোহরের নামাজে চলে যাওয়ার সময় লুনহালা গ্রামের আজিজুল হক ও রইস উদ্দিন নামের দুই বিএনপি কর্মীর নেতৃত্বে চেয়ার-টেবিল, মাইক ও মঞ্চ ভাঙচুর করা হয়। খেলাফত মজলিসের একজন কর্মীকে মারধোরও করা হয়।

আবারও ভাঙা চেয়ার টেবিল সরিয়ে নতুন করে আয়োজন করা হলে বেলা পৌনে চারটার দিকে আরও কিছু লোকসহ হামলা করে পুনরায় মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে।

এই ব্যাপারে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, ‘জনরায়ের প্রতি সম্মান না দেখিয়ে পরাজিতপ্রার্থী মোতাহার তালুকদার ও তাঁর সহযোগীরা রাজনীতিতে এক অসুস্থ চর্চা ও ষড়যন্ত্রে লিপ্ত আছেন। সর্বোচ্চ সংযম ও সহিষ্ণুতা প্রদর্শনের পরেও নানা স্থানে রিকশা’র ভোটার ও কর্মী সমর্থকদের উপর হামলা করে যাচ্ছে। আজকের হামলাকারীরাও তার ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত। এই সন্ত্রাসের রাজনীতিকে জনগণ কখনওই পছন্দ করে না। ফুলপুর-তারাকান্দা’য় জনগণকে সাথে নিয়ে সব সন্ত্রাসের মোকাবিলা করা হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অভিবাসন সংক্রান্ত অপরাধে মালয়েশিয়ায় ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর ইফতার মাহফিলে বিএনপির হামলা

পোষ্টের সময় : ১১:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬