০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুর্কিশ এয়ারলাইন্সের উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেল ২৯০ যাত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৯:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৪১২ ভিউ :

ঢাকা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্লেনটি নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হন পাইলট। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুলগামী TK713 ফ্লাইটটি (এয়ারবাস A330-303) ২৯০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যেই পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান এবং সম্ভাব্য বিপদ বুঝে দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পাইলট প্রটোকল অনুসারে আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর দিয়ে তেল খরচ করে সকাল সোয়া ৮টায় বিমানটি নিরাপদে অবতরণ করান।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি বার্ড হিটের কারণে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের প্লেন থেকে নামিয়ে যথাযথ সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তুর্কিশ এয়ারলাইন্সের উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেল ২৯০ যাত্রী

পোষ্টের সময় : ০৯:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫