০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তালিকাহীন অংশগ্রহণে দুই পরীক্ষার্থীর ফল বাতিল

৪৬তম বিসিএস পরীক্ষায় তালিকাভুক্ত না হয়েও পরীক্ষায় অংশ নেওয়ায় দুই পরীক্ষার্থীর পরীক্ষা ও ফলাফল বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাংলা প্রথমপত্রের পরীক্ষার্থীর তালিকায় নাম না থাকলেও তারা প্রশ্নপত্র ও পরীক্ষায় অংশ নেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি যাচাই-বাছাই শেষে পিএসসি কঠোর সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি কর্ম কমিশনের বিধি লঙ্ঘন করে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশ নেওয়া একটি গুরুতর অপরাধ। পরীক্ষা গ্রহণের মান নিয়ন্ত্রণ, স্বচ্ছতা এবং সমতা রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

পিএসসি জানায়, বাংলা প্রথমপত্র (বিষয় কোড–০০১) পরীক্ষায় যথাযথভাবে তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন নম্বর ১১০০২৫২৭ এবং ১২০০০১৫১ এর দুইজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। নিয়ম লঙ্ঘন ও বেআইনি সুবিধা নেওয়ার অপরাধে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি কমিশনের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর পিএসসি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে। এই ফলাফলে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। ফল প্রকাশের পর পরই পরীক্ষায় অনিয়ম সম্পর্কিত তথ্য চিহ্নিত হয় এবং তদন্ত শেষে দুই পরীক্ষার্থীর ফল বাতিলের সিদ্ধান্ত আসে।

কমিশন জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

পিএসসি আরও জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। পরীক্ষায় অনিয়ম, প্রতারণা বা নিয়মবহির্ভূত অংশগ্রহণের যেকোনো ঘটনা শনাক্ত হলে ভবিষ্যতেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শহীদ স্মৃতি বিদ্যাপীঠে উচ্চ মাধ্যমিক চালুর ঘোষণা এমপি হিলালীর

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তালিকাহীন অংশগ্রহণে দুই পরীক্ষার্থীর ফল বাতিল

পোষ্টের সময় : ০৯:০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫