০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুহিনের ৪৮ ঘণ্টা ও মুরাদের ২৪ ঘণ্টা রিমান্ড মঞ্জুর

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে ৪৮ ঘণ্টার এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহে আলম মুরাদকে ২৪ ঘণ্টার রিমান্ডে নিতে অনুমতি দিয়েছেন আদালত।

আজ সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন। পৃথক দুটি মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সাবিনা আক্তার তুহিনের রিমান্ড: শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ডিবির হাতে গ্রেপ্তার হন সাবিনা তুহিন। মামলার অভিযোগে বলা হয়, গত ৪ এপ্রিল যুব মহিলা লীগের একটি দল পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল করে এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ দাবি করে। এতে রাষ্ট্রের সংহতি ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলেও বিচারক ৪৮ ঘণ্টার অনুমোদন দেন।

শাহে আলম মুরাদের রিমান্ড: অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে কিশোর আব্দুল মোতালেব হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় শাহে আলম মুরাদকে ২৪ ঘণ্টার রিমান্ডে নিতে অনুমতি দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট জিগাতলা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে কিশোর মোতালেব নিহত হয়। তার বাবা ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষের শুনানিতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে, আসামিপক্ষ জামিন চেয়ে রিমান্ড বাতিলের আবেদন করে। শুনানি শেষে বিচারক উভয় রিমান্ড মঞ্জুর করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তুহিনের ৪৮ ঘণ্টা ও মুরাদের ২৪ ঘণ্টা রিমান্ড মঞ্জুর

পোষ্টের সময় : ০২:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫