১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তার দিবসে র‌্যালি। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

নেত্রকোনার দুর্গাপুরে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সর্বস্তরের অংশগ্রহনে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয় এ দিবস।

এ উপলক্ষে আদালত চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  ‘দ্বন্দ্ব কোন আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর চৌকি আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সহকারী জজ ও পরিচালক মো. শফিউল আলমের সভাপতিত্বে ও আদালতের জারীকারক সবুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সিনিয়র আইনজীবী ও এজিপি শাহনেওয়াজ আকঞ্জি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির প্যানেল আইনজীবী মানেশ চন্দ্র সাহা। অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে ও ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে লিগ্যাল এইড বিষয়ে আলোচনা সভায় অংশনেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যারা ন্যায় বিচার পেতে চান, তাদের জন্য বিচারের পথ সহজ করতেই ২০০০ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগণের আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে, তাহলেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পোষ্টের সময় : ০৪:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫