১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে শিক্ষার্থীদের বাল্যবিয়ে ও মাদককে লাল কার্ড প্রদর্শন 

দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদককে লালকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

‘মাদক ও বাল্য বিয়েকে না বলুন’ এই  স্লোগানে নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সুসং আদর্শ বিদ্যানিকেতনে শিক্ষার্থীরা এই লাল কার্ড প্রদর্শন করে।

সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাভিদ রেজাওয়ানুল কবীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বাল্য বিয়ে ও মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক একটি জাতিকে রুগ্ন ও মেধাশূণ্য করে দেয়। শুধু আইন করে নয় ,সামাজিক সচেতনতাই পারে এটি রোধ করতে। বিশেষ করে বাল্য একটি মেয়ে শারীরিক ঝুকিতেই পড়ে না , তা পরবর্তি প্রজন্মকেও ঝুঁকিতে ফেলে। তেমনি মাদক গ্রহনে শুধু একজন ব্যাক্তিকেই নষ্ট করে না, তার পরিবারকেও ধ্বংস করে দেয়।

শেষে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ করার শপথ নিয়ে শিক্ষার্থীরা এসব বিষয়কে লাল কার্ড দেখান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুর্গাপুরে শিক্ষার্থীদের বাল্যবিয়ে ও মাদককে লাল কার্ড প্রদর্শন 

পোষ্টের সময় : ০৫:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫