০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার সহায়ক ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৪:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৩৬ ভিউ :

বাংলাদেশের গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার সহায়ক ব্যবস্থা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে। এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না কিংবা মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার রায় নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, তাতে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছিল। আজকের রায়ে আগের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হলো। এটা কার্যকর হবে পরবর্তী সংসদ ভাঙার পরের ১৫ দিনের মধ্যে।

দেশের বিচারব্যবস্থা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট রায় দেয় কি না-এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি সেটি মনে করেন না। তিনি বলেন, কোন রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, আর কোন রায় আইনি ব্যাখ্যায় দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষের ভোটাধিকার রক্ষা করবে, আইনের শাসন রক্ষা করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে, তা জাতি বিবেচনা করবে।

মো. আসাদুজ্জামান বলেন, ‘পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর জানা যাবে, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন। জানা যাবে, পূর্বের ব্যবস্থা অনুযায়ী হবে নাকি জুলাই সনদ অনুসারে।’

আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। তবে এর গঠন কী হবে, তা ঠিক করবে পরবর্তী সংসদ।

সকালে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেন দেশের সর্বোচ্চ আদালত।

সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।

এ রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারে অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে বলে বলা হয়েছে রায়ে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভ্রমণ ও বিদেশযাত্রা সহজ করতে হালুয়াঘাটে আল-এহসান ট্রাভেলসের উদ্বোধন

ত্রিশালে শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

14 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশের গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার সহায়ক ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

পোষ্টের সময় : ০৪:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫