১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, মধ্যরাতে প্রকাশ প্রজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকার দেশের ১৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করেছে। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন নিয়োগ ও বদলির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান গেছেন নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হয়েছেন হবিগঞ্জের ডিসি, আর ভোলার ডিসি মো. আজাদ জাহান পেয়েছেন গাজীপুরের দায়িত্ব।

তাছাড়া, বরগুনার ডিসি মো. শফিউল আলম হয়েছেন ঢাকার নতুন ডিসি, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম গেছেন গাইবান্ধায়, আর খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান দায়িত্ব নিয়েছেন বগুড়ায়।

অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী সন্দ্বীপ কুমার সিংহ হয়েছেন বরগুনার ডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জে, এবং বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ হয়েছেন মাগুরার ডিসি।

এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ গেছেন পিরোজপুরে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা মিজ আফরোজা আখতার হয়েছেন সাতক্ষীরার ডিসি, আর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন গেছেন বাগেরহাটে।

একই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার হয়েছেন খুলনার ডিসি, রাজউকের পরিচালক মো. ইকবাল হোসেন গেছেন কুষ্টিয়ায়, আর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান হয়েছেন ভোলার নতুন জেলা প্রশাসক।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশের ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, মধ্যরাতে প্রকাশ প্রজ্ঞাপন

পোষ্টের সময় : ১০:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫