০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষে ভোট চেয়ে ঈশ্বরগঞ্জে জিয়া সমাজকল্যাণ সংসদের প্রচারণা 

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১১:০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৩১৫ ভিউ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মাঠে ব্যস্ত সময় পার করছে জিয়া সমাজকল্যাণ সংসদ।

আজ(২৯ জানুয়ারি) সকাল থেকেই ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত সময় পার করেন জিয়া সমাজকল্যাণ সংসদের নেতাকর্মীরা।

জিয়া সমাজকল্যাণ সংসদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সুজন ও  সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে এই প্রচার-প্রচারণা চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন জিয়া সমাজকল্যাণ সংসদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সুমন এবং উপদেষ্টামন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ। এসময় তারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।

পথসভা ও উঠোন বৈঠকে জিয়া সমাজকল্যাণ সংসদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সুজন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন,’অবহেলিত ঈশ্বরগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে ধানের শীষের প্রার্থী আমাদের নেতা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিকল্প আর কেউ নেই। তিনি একজন মানবিক মানুষ। শিক্ষা,স্বাস্থ্য,রাস্তাঘাটের উন্নয়ন এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য মাজেদ বাবু টেকসই পরিকল্পনা গ্রহণ করেছেন। ধানের শীষ বিজয়ী হলে ঈশ্বরগঞ্জ হবে একটি স্মার্ট এবং আধুনিক উপজেলা। তাই আসুন সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে মাজেদ বাবুকে বিজয়ী করি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধানের শীষে ভোট চেয়ে ঈশ্বরগঞ্জে জিয়া সমাজকল্যাণ সংসদের প্রচারণা 

পোষ্টের সময় : ১১:০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬