০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষেই মুক্তি, বললেন বিএনপি প্রার্থী

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, দেশের সংকট উত্তরণ ও টেকসই উন্নয়নের একমাত্র পথ ধানের শীষের রাজনীতি। বিএনপি ক্ষমতায় এলে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং শিক্ষাখাতে ব্যাপক অগ্রগতি নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি লাকসাম–মনোহরগঞ্জ এলাকা থেকে মাদক নির্মূলের অঙ্গীকারও করেন।

শনিবার লাকসামের এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল কালাম বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি মহল ভোটের বিনিময়ে বেহেশতের প্রতিশ্রুতি দিচ্ছে। বেহেশত কার জন্য নির্ধারিত হবে, তা একমাত্র আল্লাহই জানেন—কোনো রাজনৈতিক দল নয়। তাই এ ধরনের প্রতারণামূলক বক্তব্যে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বক্তব্যে আবুল কালাম অতীতের রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ টেনে বলেন, গত প্রায় ১৭ বছর ধরে বহু নেতাকর্মী নিপীড়ন, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। তিনি নরপাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের মৃত্যুর কথা উল্লেখ করে বলেন, নির্যাতনের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে, এমনকি জানাজার সময়ও মাইক ব্যবহার করতে দেওয়া হয়নি। এ ধরনের ঘটনা দেশে গণতন্ত্র ও মানবাধিকারের চরম অবক্ষয়ের প্রমাণ।

তিনি আরও বলেন, জনগণের চোখে আজ ক্ষোভ ও প্রতিশোধের আগুন দেখা যাচ্ছে—এটি অন্যায়, অবিচার ও দীর্ঘদিনের দমন-পীড়নের প্রতিফলন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

এ সময় লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, নরপাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহীম খলিল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল্লাহ নাহারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধানের শীষেই মুক্তি, বললেন বিএনপি প্রার্থী

পোষ্টের সময় : ১০:০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫