০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মানাধীন দশতলা একটি ভবন থেকে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সাদিকুল ইসলাম ওরফে মো. ইব্রাহিম (৪৮)। তিনি রাজশাহীর গোদাগারী উপজেলার মহিশালবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরে শ্রমিক হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে কাজ করছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নির্মিতব্য ভবনে ১০ তলায় কাজ করছিলেন শ্রমিক ইব্রাহিম। বিকেল চারটার দিকে পা পিছলে নির্মানাধীন ভবনের দশতলা থেকে থেকে পড়ে যান তিনি। তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, কাজ করার সময় দশতলা থেকে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি ঠিকাদারি গ্রুপের অধীনে শ্রমিক হিসেবে ইব্রাহিম কাজ করতেন। লাশ হাসপাতালে রয়েছে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, নির্মানাধীন ভবন থেকে পড়ে দিয়ে শ্রমিক মৃত্যুর ঘটনাটি আমাদের জানানো হয়নি। জানানোর পরে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

দিনভর অনশন, রাতেই নিয়োগপত্র পেলেন ময়মনসিংহের ২০ শিক্ষক

কেন্দুয়ায় মশার প্রজননস্থল ধ্বংস জলাতঙ্করোধে করনীয় ও নিরাপদ মাংস নিশ্চিতকরণে কর্মসূচি

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পোষ্টের সময় : ০৫:০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫