অন্তর্বর্তী সরকার ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ ও ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে। এই দুই অধ্যাদেশে বলা হয়েছে, ব্যক্তিগত তথ্য-উপাত্তের মালিক শুধুমাত্র নাগরিক নিজে, সরকার বা বেসরকারি কোম্পানি নয়।
নাগরিকের অনুমতি ছাড়া কেউ তথ্য ব্যবহার বা প্রক্রিয়াকরণ করতে পারবে না। অধ্যাদেশে তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা ও বিশ্বস্ততা নিশ্চিত করা, অপব্যবহার রোধ এবং দায়িত্বশীল উদ্ভাবন উৎসাহিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্য লঙ্ঘনকারী বা অপব্যবহারকারীকে প্রশাসনিক জরিমানা, কারাদণ্ড এবং ক্ষতিপূরণের বিধানও রাখা হয়েছে।
আইন বিশেষভাবে শিশুদের তথ্য সুরক্ষা নিশ্চিত করে এবং সরকারি অফিসারও নাগরিকের সম্মতি ছাড়া তথ্য ব্যবহার করলে শাস্তির আওতায় আসবে। বিশেষজ্ঞরা এটিকে নাগরিকদের জন্য ঐতিহাসিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
স্টাফ রিপোর্টার 






















