০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ৩

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র সাইফুল ইসলাম (৩৭), উত্তর রানীগাঁও গ্রামের মৃত মফিজুল হকের পুত্র রতন মিয়া (২৫) ও রানীগাঁও গ্রামের শাহজাহান মিয়ার পুত্র সজিব মিয়া (২০)।

থানা পুলিশ সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্যাসীভিটা এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাইফুল ইসলাম, রতন মিয়া ও সজিব মিয়াকে আটক করে দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ৩

পোষ্টের সময় : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫