জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই স্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা ৩০মিনিটে শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘ ৮ই ফাল্গুনের চেতনা এবং আমাদের বাস্তবতা ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১২০তম আসরে শিক্ষক শঙ্করী পাঠকের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক মনি গাঙ্গুলি, শারমিন আক্তার প্রমুখ। সঞ্চালনা করেন অমিত চক্রবর্তী ।
পাঠচক্রে উপস্থিত ছিলেন শিক্ষক সাবিহা নাসরীন,শান্তি সাহা,দিলারা বেগম,সুমি খাতুন,তাসমেরি আক্তার প্রমুখ।পাঠচক্রের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি ও গণসঙ্গীত পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা।





















