০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা পল্লী বিদ্যুতের ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর গণ ছুটি ঘোষণা

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১০:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫০২ ভিউ :

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করায় চারজনকে সাময়িক বরখাস্তের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা ও কর্মচারীর গণ ছুটি ঘোষণা করে কর্মস্থল ত্যাগ করেছেন, এতে শঙ্কায় ১২টি উপজেলার ৬ লাখ ৫০ হাজার পল্লী বিদ্যুতের গ্রাহক।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নতুন করে তিনজনকে এবং এর আগে আরও একজনকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে বুধবার (৩ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা গণ ছুটির ঘোষণা করেন।

এর আগে থেকে তারা পল্লী বিদ্যুৎ এর সিস্টেম সংস্কার এবং আরইবির শোষণ নিপীড়ন এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির দাবিতে (৪ দফা) নেত্রকোনার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমতির কর্মকর্তা কর্মচারীরা গত ৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে।

কিন্তু এসব দাবির প্রেক্ষিতে নেত্রকোনার এজিএম প্রশাসন ও এইচ আরকে সাময়িক বরখাস্ত করে জোরপূর্বক পটুয়াখালী সংযুক্ত করে। বৃহস্পতিবার মেম্বার সার্ভিস কো-অর্ডিনেট (এইসি) মো: ওমর ফারুক, জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম) মো:আবু হাসান, বিলিং সহকারী জ্যাকুলিন বাশার সহ মোট তিনজনকে সাময়িক বরখাস্ত করে। সবশেষ এ ঘটনায় ৮০৯ জন কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের ছুটির আবেদন লিখে কর্মস্থল ত্যাগ করেন।

এই দিকে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করায় পুরোপুরি ফাঁকা নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতর। বন্ধ রয়েছে জরুরি সব কার্যক্রম।

তবে প্রতিষ্ঠানদের নিরাপত্তা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ সমিতিতে পুলিশ, আনসার, সেনাবাহিনীসহ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের পক্ষে আরিফ আকাশ গণ ছুটির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই আমরা আন্দোলন করে আসছি কিন্তু আরইবির আমাদের দাবি পূরণ না করে উল্টো আন্দোলনে অংশ নেওয়ার জেরে প্রথমে একজন এবং পরে আরও তিন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেন। এমন অবস্থায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোট ৮০৯ কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছায় গণ ছুটি ঘোষণা করে কর্মস্থল ত্যাগ করেছে। নেত্রকোনা জেলার অধীনে থাকা ১২টি জোনাল ও সাব জোনাল অফিসের জরুরী সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন হলে বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে এর দায় আরইবির ও নেত্রকোনার জিএমকে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত নেত্রকোনার চারজন কর্মকর্তা-কর্মচারীর বরখাস্ত প্রত্যাহার না হবে এবং চার দফা দাবি পূরণ না হবে কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেবে না।

এদিকে কর্মকর্তা-কর্মচারীদের গণ ছুটির ব্যাপারে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আকরাম হোসেনের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নেত্রকোনার ১০ টি উপজেলার পাশাপাশি সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর সহ ১২ টি উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির মোট গ্রাহক ৬ লাখ ৫০ হাজার, এর মধ্যে সাব ষ্টেশন ২০ টি, অভিযোগ কেন্দ্র ২৬ টি,সদর দপ্তর সহ জোনাল, সাব জোর্নাল ১২ টি। বর্তমানে সব কয়টি কর্মকর্তা ও কর্মচারী শূন্য।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনা পল্লী বিদ্যুতের ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর গণ ছুটি ঘোষণা

পোষ্টের সময় : ১০:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫