০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা-৪ : মদনে বিএনপি’র সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার জাল ভোট দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক মদন উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। তিনি বলেন, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রায় শেষ পর্যায়ে। আমরা মদন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে অতি দুঃখের সহিত জানাচ্ছি যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মদন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের নির্দেশনা মোতাবেক নির্বাচনের সকল প্রকার আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করে আসছি। আমরা কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘন করেছি বলে কোনো নজির নেই। কিন্তু একটি দল দাঁড়িপাল্লার ভোটের কাজ করতে গিয়ে ১নং কাইটাইল ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে বিভিন্ন জায়গায় নগদ টাকা, লুঙ্গি, কাপড় বিতরণ করে হাতে নাতে ধরা পড়েছে। তারা আমাদের প্রার্থীকে এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে বিতর্কিত করার জন্য মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মিথ্যা বানোয়াট কল্পকাহিনি তৈরি করে প্রপাগান্ডার মাধ্যমে শান্তিপূর্ণ পরিস্থিতিকে ঘোলা করতে চাচ্ছে। আমরা জামায়াতে ইসলামীর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মদন উপজেলার ৫২টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। কোনো জায়গায় বিএনপির নেতাকর্মী কোনো জামায়াতের এজেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে কোনো তথ্যপ্রমাণ নেই এবং জামায়াতের নেতাকর্মীদের হুমকি-ধমকি এখন পর্যন্ত আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছি। ভবিষ্যতে তাদের এই মিথ্যা প্রপাগান্ডা ও ষড়যন্ত্রকে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। নেত্রকোনা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব মোঃ আল হেলাল তালুকদার কিছু মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমজান আলী মাস্টার, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হেলিম ভুলু, বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনা-৪ : মদনে বিএনপি’র সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ০৮:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬