০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় নকল: ১০ শিক্ষার্থী বহিষ্কার, ৬ পরিদর্শক বরখাস্ত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এইচএসসি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার ও নকল করার অপরাধে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ৬ জন কক্ষ পরিদর্শককে বরখাস্ত করা হয়।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সিকেপি পাইলট সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খবিরুল আহসান এ ব্যবস্থা নেন। বহিষ্কৃত পরীক্ষার্থীরা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।

বারহাট্টা উপজেলার ইউএনও এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষা ছিল। দুপুরে সিকেপি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও। এ সময় ৯ পরীক্ষার্থীর কাছে স্মার্টফোন ও অন্য একজনের কাছে নকল পাওয়া যায়। পরে তাদের সবাইকে বহিষ্কার করা হয়। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে ছয় কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় নকল: ১০ শিক্ষার্থী বহিষ্কার, ৬ পরিদর্শক বরখাস্ত

পোষ্টের সময় : ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫