০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে ওলামা দল নেতার মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব খান (৪০) মারা গেছেন।

বুধবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

রাজিব খান ওই গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে ওলামা দল নেতার মৃত্যু

পোষ্টের সময় : ০৭:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫