০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার কংস নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টায় কংস নদে ভেসে থাকা অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স ৪০-৪৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল দশটায় উপজেলার রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় কংস নদে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বারহাট্টা থানার আওতাধীন ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় কংস নদে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। তবে ওই নারীর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান বলেন, ওই নারীর লাশ কোথাও থেকে এখানে ভেসে এসেছে। নাম-পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনার কংস নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০৩:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫