০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদক সেবনকারীকে কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ৮ জুলাই) দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার মো. ইকরামুল হোসেনকে (২৮) পাঁচ দিনের কারাদণ্ড, মো. রহমত উল্লাহকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড, টেংগাপাড়া এলাকার মো. গোলাম রনিকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড ও বারহাট্টা উপজেলার ছয়গাঁও এলাকার নুর মোহাম্মদকে (২৫) পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় পৌরশহরের শেয়ালজানি খাল পাড় এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গাঁজাসহ আটক করা হয়। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি ও স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন সহকারী কমিশনারকে (ভূমি) এম এ কাদের।

তিনি আরো বলেন, আসামিদেরকে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে মোহনগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদক সেবনকারীকে কারাদণ্ড

পোষ্টের সময় : ০৬:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫