০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক যুবক। আজ শনিবার উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাবেয়া পারভীন (২৮) ও তাঁর স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। উভয়েই ওই উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে কুড়াল দিয়ে স্ত্রী রাবেয়াকে কুপিয়ে জখম করেন। পরে তিনি নিজেই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বজন ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা-পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে প্রথমে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাশেদ। পরে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা কুড়াল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা

পোষ্টের সময় : ১০:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫