০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জেরে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের হৃষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নর্মুজ আলী (৪৮) উপজেলার শাহপুর সাতানি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত নর্মুজ আলীর সঙ্গে হৃষিপাড়া এলাকার কয়েকজনের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বাজিতপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে হৃষিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। এসময় তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে পৌঁছানোর পর নর্মুজ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী সোমা বেগম বলেন, কয়েকদিন ধরেই হৃষিপাড়া এলাকার কয়েকজন হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার নর্মুজ আলীকে পরিকল্পিতভাবে পথরোধ করে হত্যা করা হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

পোষ্টের সময় : ০৬:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫