১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও এলাকায় খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জামধলা-দেউটুকুন গুদারাঘাট এলাকার পাশবর্তী বেরিবাঁধের উত্তর পাশে এ মরদেহটি দেখতে পান স্থানীয় একজন গ্রাম পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধলামুলগাঁও গ্রামের মোতালেব মিয়ার (৬৫) বাড়ির উত্তর পাশের খালে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন গ্রাম পুলিশ মো. সাবুল মিয়া (৪৩)। তাৎক্ষণিকভাবে তিনি পূর্বধলা থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

খবর পেয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নরুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা ধারণা করছেন, মৃত যুবক মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন। তাঁর পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। মরদেহ শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পিবিআই ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মো. নরুল আলম বলেন, ‘এটি একটি অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি, তদন্ত অব্যাহত রয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পূর্বধলায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫