০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদ্বন্ধী প্রার্থীর এজেন্টদের বের করে নিজেরাই এজেন্ট : সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ বরখাস্ত ৩ 

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯০ ভিউ :

ময়মনসিংহের ভালুকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে থাকা ও ভোটারদের প্রকাশ্যে ভোট প্রদানে বাধ্য করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিরুনীয়া দাখিল মাদ্রাসা ও কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এই ঘটনা দেখা গেছে।

বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রতিটি বুথে এজেন্ট পরিচয়ে বসে আছে কয়েকজন যুবক। কিন্তু তাদের পরিচয় পত্রে লিখা নেই নিজের নাম বা কোন প্রার্থীর এজেন্ট তার বিষয়ে কিছুই। শুধু প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর দেওয়া আছে।

এ বিষয়ে বিরুনীয়া কেন্দ্রের প্রিজাইডং অফিসার মুজিবুর রহমান জানান, আসলে আমি একটু অসুস্থ্যবোধ করছিলাম তাই খেয়াল করিনি। এসময় সংবাদকর্মীদের সামনেই এজেন্টদেরকে নিজেদের প্রতীকের নাম লিখতে অনুরোধ করেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, আসলে এই কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্ট ও সমর্থকরা অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে আছে। প্রিজাইডিং অফিসার তাদের সহযোগিতা করেছে।

এ বিষয়ে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের হরিণ সতন্ত্র প্রার্থী মো. মোর্শেদ আলম মুঠোফোনে জানান, অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে এগুলো করছে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা। এটা প্রহসনের নির্বাচন।

এদিকে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া ও প্রকাশ্যে ভোট দেওয়ায় সহকারী প্রিজাইডিং ও দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফিরোজ হোসেন বলেন, প্রকাশ্যে ভোট প্রদানে বাঁধা না দেওয়ার কংশেরকূল উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রিজাইডিং ও দুইজন পুলিং অফিসার কে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রতিদ্বন্ধী প্রার্থীর এজেন্টদের বের করে নিজেরাই এজেন্ট : সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ বরখাস্ত ৩ 

পোষ্টের সময় : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬