০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার বক্তব্যকে কটুক্তি: ব্রহ্মপুত্র এক্সপ্রেসে সংবাদ প্রকাশ হওয়ায় সেই আওয়ালকে স্ট্যান্ড রিলিজ

মদনের হিসাবরক্ষণ অফিসের কম্পিউটার অপারেটর আব্দুল আওয়ালকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে পোস্ট করার অভিযোগে।

গত ১৯ আগস্ট বহুল প্রচারিত জাতীয় দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকায় দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এর প্রেক্ষিতে ২০ আগস্ট অফিস সহকারী আওয়ালকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

বুধবার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জোবায়েদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। জুলাই যোদ্ধাদের অভিযোগের প্রেক্ষিতে তিনি ৭ আগস্ট আব্দুল আওয়ালকে একটি কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের ভিত্তিতে ২০ আগস্ট বিভাগীয় অফিস তাকে স্ট্যান্ড রিলিজ করে নেত্রকোনার দূর্গাপুর উপজেলায় বদলি করে।

উপজেলা হিসাবরক্ষণ অফিস সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বক্তব্যের একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আওয়াল কটুক্তি করেন। বিষয়টি নজরে আসার পর উপজেলার কয়েকজন জুলাই যোদ্ধা অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ৭ আগস্ট তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে অভিযোগ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে বলা হয়। তবে পরবর্তীতে ২০ আগস্ট বিভাগীয় অফিস থেকে তাকে স্ট্যান্ড রিলিজ ও একই জেলায় বদলি করা হয়।

জুলাই যোদ্ধারা ফয়সাল, ইমরান, মাসুম অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের ফটো কার্ড পোস্ট করে আব্দুল আওয়াল কটুক্তিপূর্ণ মন্তব্য করেন, যা আমরা দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে অবহিত করি। ২০ আগস্ট তার একই জেলায় বদলি করা হয়েছে। তারা বলেন, এই বদলি হল লোক দেখানো ব্যবস্থা, তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। আমরা এই আদেশের কঠোর নিন্দা জানাই এবং দ্রুত বিষয়টি তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জোবায়েদ আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যয় ও প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় ৭ আগস্ট আব্দুল আওয়ালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ২০ আগস্ট তাকে স্ট্যান্ড রিলিজ করে একই জেলায় দূর্গাপুর উপজেলায় বদলি করা হয়েছে।

ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস অফিসার প্রণয় কুমার পাল জানান, মদনের হিসাবরক্ষণ কর্মকর্তা জোবায়েদ ৭ আগস্ট আব্দুল আওয়ালকে কারণ দর্শানোর নোটিশ দেন। এরপর ২০ আগস্ট ডিভিশন অফিস থেকে তাকে স্ট্যান্ড রিলিজ করে দূর্গাপুরে বদলি করা হয়েছে। একই জেলায় বদলি হওয়ায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ প্রকাশের প্রশ্নের জবাবে তিনি বলেন, মদনে তাকে নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের পর যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধান উপদেষ্টার বক্তব্যকে কটুক্তি: ব্রহ্মপুত্র এক্সপ্রেসে সংবাদ প্রকাশ হওয়ায় সেই আওয়ালকে স্ট্যান্ড রিলিজ

পোষ্টের সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫