০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য ১৮ ঘন্টা কাজ করছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর এ দেশের জনগণ ভোট দিতে পেরেছে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। জনগণ তাদের ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দেয়ায়, জনগণের উন্নয়নের জন্য সরকার কাজ করছে। দেশ ও জনগণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ ঘন্টা কাজ করে যাচ্ছে।

১ মে শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে শ্রমিক দল আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দেশে যে বিদ্যুতের চাহিদা রয়েছে তা পূরণ করবে সরকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসে উৎপাদন শুরু হবে। জাতীয় গ্রিডে যুক্ত হবে। জাতীয় গ্রিডে যুক্ত হলেই আর বিদ্যুতের ঘাটতি থাকবে না। দেশে যে পরিমান বিদ্যুতের চাহিদা রয়েছে তা পূরণ হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, দেশের শ্রম শক্তিকে কাজে লাগাতে সরকার বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব সেক্টরে কাজ করে জনগণের জন্য রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন করা হবে বলে উল্লেখ করেন।

মন্ত্রী নিজের নির্বাচনী এলাকার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দলের কোন নেতাকর্মী চাঁদাবাজি জমিদখল, মাদকসহ কোন অন্যায় অপরাধের সাথে জড়িত হলে কোন ছাড় দেয়া বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

আগামী দিনে মধুপুরে শ্রমিকদের মধ্যে কোন ভেদাভেদ না রেখে এক ঐক্য হয়ে চলার আহবান জানান।

আলোচনা সভায় মধুপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সুরুজ্জামান সুরুজ,মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ,উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রমূখ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর শ্রমিক দলের সভাপতি মো. মোশাররফ হোসেন মূসা।

এর পরে মন্ত্রী ধনবাড়ী উপজেলার ভাইঘাটে একটি হাফেজিয়া মাদ্রাসার ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ধনবাড়িতেও মন্ত্রী পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান বক্তব্য রাখেন। সেখানেও তিনি সরকারের গত দুই মাসের অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য ১৮ ঘন্টা কাজ করছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী 

পোষ্টের সময় : ১১:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬