০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় শেরপুরে মুসলিম তরুণ ও খ্রিষ্টান তরুণীর আত্মহত্যা

শেরপুরে পরিবার প্রেমের সম্পর্ক না মেনে নেয়ায় প্রেমিক প্রেমিকা ২ তরুণ-তরুণীই আত্মহত্যা করেছে! শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নে এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে।

তারা হচ্ছে জঙ্গলদী নয়াপাড়া গ্রামের মুসলিম তরুণ মনির মিয়া (১৮) ও ঝাউয়েরচর গ্রামের খ্রিষ্টান তরুণী অনামিকা (১৬)। দুইজন দুই ধর্মের হওয়ায় পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি বলে জানা গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) শেরপুর সদর থানার অফিসার ইনচার্জে (ওসি) সোহেল রানা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

জানা গেছে যে, মুসলিম তরুণ মনির মিয়া তরুণী অনামিকার সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। সম্পর্কের কথা জানাজানি হলে দুই পরিবারের লোকজনই তা মেনে নিতে অস্বীকার করেন। পরে মানসিক চাপে গত ৯ জানুয়ারি বিকেলে প্রেমিক যুগল একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন দুজনকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেদিন রাতেই প্রেমিক মনির মারা যায়। তারপর, সোমবার রাতে তরুণী অনামিকাও মারা যায়।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় ছেলের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বলাইয়েরচর ইউনিয়নের বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদ জানান, মেয়ের পরিবারে পক্ষ পক্ষ থেকে বুধবার অপমৃত্যুর মামলা করা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় শেরপুরে মুসলিম তরুণ ও খ্রিষ্টান তরুণীর আত্মহত্যা

পোষ্টের সময় : ০৯:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬