০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসির আসামি প্রকৌশলী মুজাম্মিলের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুজাম্মিল হোসাইন সাইমনের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ছাত্র-জনতার ব্যানারে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, ভুক্তভোগির ছোট ভাই আব্দুল্লাহ আল হোসাইন শুভসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সাজানো মামলায় বিএনপির লুৎফুজ্জামান বাবরসহ জামায়াতে ইসলামীর অনেক নেতা জেল থেকে মুক্তি পেলেও সাইমন ৮ বছর ধরে কারাগারে। পতিত স্বৈরাচার হাসিনার প্রহসনের বিচারে তাকে ৩টি সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁর মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

লেখক-ব্লগার অভিজিৎ রায় এবং দীপন হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে সাইমনকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে আইনশৃঙ্খলাবাহিনী। ২০২১ সালে তার বিরুদ্ধে আদালত ফাঁসির আদেশ দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাইমনের মামলাগুলো পুনরায় তদন্তের দাবি করে আসছেন পরিবারের সদস্যরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফাঁসির আসামি প্রকৌশলী মুজাম্মিলের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

পোষ্টের সময় : ০৭:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬