০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরকে আধুনিক উপজেলায় গড়ে তুলব: সিরাজুম মুনির রিফাত

আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাতের আয়োজনে ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোডস্থ হাজী কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আয়োজক সিরাজুম মুনির রিফাত সাংবাদিকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন এবং ফুলপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও জনকল্যাণে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি বলেন, ফুলপুরের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।

তিনি আরও বলেন, “ফুলপুরকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত উপজেলায় রূপান্তরিত করাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যেতে চাই।”

মতবিনিময় সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরকে আধুনিক উপজেলায় গড়ে তুলব: সিরাজুম মুনির রিফাত

পোষ্টের সময় : ১০:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬