১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ফুলপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ সজিব মিয়া (১৮) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গত ৫ মে রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ফুলপুর থানায় একটি মামলা দায়ের করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে সজিব মিয়া ভুক্তভোগীকে ফোন করে সাউন্ড বক্স নেওয়ার জন্য টিউবওয়েলের কাছে যেতে বলে। ভুক্তভোগী সেখানে গেলে সজিব মিয়া তার মুখ চেপে ধরে এবং আরেক আসামি তাকে একটি পরিত্যক্ত মেশিন ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় সজিব মিয়াও ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা চালায়।

এই ঘটনার পর ভুক্তভোগীর বাবা ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩, তারিখ: ০৭/০৫/২০২৫। মামলার পর র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায়, শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি দল ভালুকা উপজেলায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মোঃ সজিব মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের ফুলপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

পোষ্টের সময় : ০৪:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫