০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে পথচারীর গলায় ছুরি ধরে হত্যাচেষ্টা

ময়মনসিংহের ফুলপুরে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে পথচারীকে গলায় ছুরি মেরে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত মাদকাসক্ত যুবকের নাম ফাহিম (১৮)। সে আমুয়াকান্দা বাজার এলাকার আবু তাহেরের সন্তান। ফুলপুর থানার পুলিশ ছুরি ও মাদকসহ তাকে আটক করছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে আমুয়াকান্দা বাজার সবজি মহলে এ ঘটনা ঘটে।

ফুলপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাজারের সবজিমহল দিয়ে যাওয়ার সময় ফাহিম ওই পথচারীকে গলায় ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করেন। এ সময় পথচারীর চিৎকারে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে আসেন। ঘটনার পর মাদকাসক্ত তরুণ পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে ধরে ফেলেন স্থানীয়রা।

এ সময় আহত পথচারীকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ফুলপুর উপজেলা হাসপাতালের চিকিৎসকরা গনমাধ্যমকে জানান, আহতের গলায় ছুরি লাগানোর ঘটনায় প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি গনমাধ্যমকে বলেন, গলায় ছুরি লাগানোর অভিযোগে ফাহিমকে জিজ্ঞাসাবাদ চলছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরে পথচারীর গলায় ছুরি ধরে হত্যাচেষ্টা

পোষ্টের সময় : ১১:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫