০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে গাছ উঠে পাখির বাচ্চা ধরার সময় বিদ্যুৎস্পৃষ্টে নাবিল হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নাবিল হোসেন পয়ারি ইউনিয়নের খালসাইদকোনা গ্রামের নাজমুল ইসলামের ছেলে। সে পয়ারি গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পয়ারি ইউনিয়নের কালীবাড়ি গ্রামে বাবুল মিয়ার রাইস মিলের পাশে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে স্কুলে যায় নাবিল। পরে স্কুল থেকে বন্ধুদের নিয়ে ফেরার পথে স্থানীয় একটি রাইস মিলের পাশে কড়ইগাছে পাখির বাসা নজরে পড়ে। পরে সে পাখির বাচ্চা ধরতে গাছের উপরের উঠে। গাছের ওপরের ডালে থাকা পাখির বাচ্চা ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয় নাবিল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে নাবিলের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পোষ্টের সময় : ০৯:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫