০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুদামসহ পুড়লো ৫ দোকান 

ময়মনসিংহের ফুলপুরে গোলচত্বর হালুয়াঘাট রোড এলাকায় দুটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক দোকানের গুদামসহ অন্তত ৫টি দোকান পুড়ে গেছে বলে জানা যায়।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইলেকট্রনিকস দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, সকালে ফুলপুর গোলচত্বর মোড়ে দোকানে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন।

তিনি আরও বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গেলেও সেখানে আশপাশে কোনো পানির ব্যবস্থা ছিল না। এর জন্য কাজে বেগ পেতে হয়। আগুনে কয়েকটি দোকানঘর পুড়ে গেছে। সেখানে ইলেকট্রনিকসের দোকান ছাড়াও মোবাইলসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুদামসহ পুড়লো ৫ দোকান 

পোষ্টের সময় : ০২:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫