০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে মাদক সেবনের দায়ে ‘দুই দুলালের’ ছয় মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফুলপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বওলা জগন্নাথপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. দুলাল মিয়া (৫৭), যিনি স্থানীয়ভাবে ‘গাঁজা দুলাল’ নামে পরিচিত, এবং বালিয়া গ্রামের মো. শাহেদ আলীর ছেলে মো. দুলাল মিয়া (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরে মাদক সেবনের দায়ে ‘দুই দুলালের’ ছয় মাসের কারাদণ্ড

পোষ্টের সময় : ০৯:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬