০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরের বহিষ্কৃত ৪ নেতাকে দলে ফেরাল বিএনপি 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি এবং আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ইতোপূর্বে দল থেকে বহিষ্কৃত ৪ নেতাকে আবার দলে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (১১ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তাঁরা হলেন– ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম আজহারুল হক রিপন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুখলেসুর রহমান বুলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম)।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার যায়যায়দিনকে বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁদের আগে বহিষ্কার করা হয়েছিল। পরে ভুল স্বীকার করে আবেদন করায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাঁদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরের বহিষ্কৃত ৪ নেতাকে দলে ফেরাল বিএনপি 

পোষ্টের সময় : ০৯:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬