০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য সরকার প্রস্তুত, ইসিও প্রস্তুত: প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং নির্বাচন কমিশনও প্রস্তুত। তিনি বলেন, ‘বাইরে কে কী বলল এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’

রোববার সকালে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫)পর্যালোচনা এবং পরিকল্পনা প্রণয়ন (২০২৫-২৬)’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা নির্বাচন-সংক্রান্ত মন্তব্যের পাশাপাশি দেশের মৎস্যসম্পদ রক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, সমুদ্র ও উপকূলে কারেন্ট জাল ব্যবহারের মাধ্যমে মাছের অতি-আহরণ ঘটছে। এতে দেশের মূল্যবান মৎস্যসম্পদ ধ্বংসের মুখে পড়ছে।

মৎস্যসম্পদ রক্ষার্থে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তাই প্রয়োজনীয় বিধিবদ্ধ পদক্ষেপ গ্রহণ করবে। ফরিদা আখতার বলেন, মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে এর ক্ষেত্রগুলোতে ট্যুরিজম নিয়ন্ত্রণ করতে হবে। তেমনিভাবে মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে যাকে-তাকে জমি ইজারাও দেওয়া যাবে না। যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত, তাদেরই ইজারা দিতে হবে।

মৎস্য উপদেষ্টা জানান, একসময় দেশের ৬০ শতাংশ মাছ মুক্ত জলাশয়ে পাওয়া গেলেও বর্তমানে তা ৪০ শতাংশে দাঁড়িয়েছে এবং বাকি ৬০ শতাংশ মাছ বদ্ধ জলাশয়ে চাষ হচ্ছে। উন্মুক্ত জলাশয়ে দিন দিন পানিদূষণ, ভরাট এবং অনিয়ন্ত্রিত ট্যুরিজমের ফলে মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র নষ্ট হচ্ছে। তবে বাংলাদেশ বর্তমানে বিশ্বে ইলিশ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এই সাফল্য ধরে রাখতে ইলিশ বিষয়ে আরও গভীর গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। হালদা নদীর রুই ও কাতলাকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য গবেষণা বাড়ানোর কথাও বলেন তিনি।

কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি দেশের মৎস্যসম্পদের পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে বিজ্ঞানীদের ভূমিকার প্রশংসা করে বলেন, দুঃখজনকভাবে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। বিজ্ঞানীদের সুযোগ নিশ্চিত করা গেলে, তারা আরও অনুপ্রাণিত হয়ে নতুন নতুন মাছের জাত উদ্ভাবনে এগিয়ে আসবেন।

বিএফআরআইর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ্ শাম্মী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. রফিকুল ইসলাম সরদার এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের মাদ্রাসায় চাঁদা না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে পুনর্নির্মিত পরিচালক কার্যালয় উদ্বোধন

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য সরকার প্রস্তুত, ইসিও প্রস্তুত: প্রাণিসম্পদ উপদেষ্টা

পোষ্টের সময় : ১১:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫