১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১০:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ ভিউ :

বিরোধী দলগুলো তথ্যের বদলে বিভ্রান্তিকর প্রচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তার দাবি, সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া বাজারে উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে বাজারের বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানো নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর যে আলোচনা তৈরি হয়েছে, সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্তই নেয়নি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই তা নিয়ে আন্দোলনের ঘোষণা জনগণকে বিভ্রান্ত করার শামিল।

তিনি বলেন, রাজনীতি হওয়া উচিত সত্য ও তথ্যনির্ভর। কাল্পনিক বা অনুমানভিত্তিক বিষয়কে কেন্দ্র করে কর্মসূচি দেওয়া দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়। একই সঙ্গে বিরোধী দলের গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, প্রতিটি বিষয়কে সরকারবিরোধী আন্দোলন বা সরকার পতনের কর্মসূচিতে পরিণত করলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, জনগণ ও গণতন্ত্র। বিরোধী দলগুলোর বিকল্প পরিকল্পনা থাকলে তা সরকার ও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সাত মাসের মধ্যে সরকার পতনের দাবি নিয়েও প্রশ্ন তোলেন প্রিন্স। তার ভাষ্য, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কাজ করার ন্যূনতম সময় ও সুযোগ না দিয়ে দ্রুত পদত্যাগের দাবি জনমনে প্রশ্ন তৈরি করছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও গুজব ছড়ানোর অভিযোগ তুলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জামায়াত ও এনসিপির নেতাদের সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচির সমালোচনা করেন তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে দাম বাড়ায়নি। আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশে জ্বালানি তেলের দামের সঙ্গে পার্থক্যের কারণে পাচারের আশঙ্কা তৈরি হওয়ায় মূল্য সমন্বয় করা হয়েছে। মূল্যবৃদ্ধির প্রভাব যাতে সাধারণ মানুষের ওপর কম পড়ে, সরকার সে বিষয়ে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে কেউ পরিবহন ভাড়া বা অন্য কোনো খাতে অযৌক্তিকভাবে মূল্য বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

পোষ্টের সময় : ১০:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬