১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

চলমান বিশেষ অভিযানে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ সহ ৪ জনকে আটক করেছে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের শনিবার (১০ মে) দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজকে আটক করা হয়।

একই রাতে পৃথক পৃথক অভিযানে সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল আকন্দ, বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম দত্তের চর গ্রামের শাহজামালের ছেলে আবদুল কুদ্দুস, একই গ্রামের আবদুল আলিমের ছেলে হাবিবুল্লাহ মিয়াকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গত বছর বকশীগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতার মামলায় ওই চারজনকে আটক করা হয়। শনিবার তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫