জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলা সদর ইউনিয়নে ঝালরচর পশ্চিম পাড়া গ্রামে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিম পাড়া গ্রামের আরিফ খানের ছেলে শাকিল খান গংয়ের সাথে একই গ্রামের মৃত শাহ আলম খান এর ছেলে মজিবর গংয়ের দীর্ঘ দিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে মজিবর, নূরনবী খান, মোফাজ্জল খান , মনির খান তাদের লোকজন লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে শাকিল খান গংয়ের বাড়ি ঘরে হামলা ভাঙচুর চালায় এবং ঘরের ভেতর ঢুকে ট্রাংকের তালা ভেঙে নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় উভয় পক্ষের ৫ গুরুতর আহত হয়।
হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন শালিক খান গংরা। পরে এবিষয়ে শাকিল খান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















