০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে  মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

বকশীগঞ্জের দশানী নদীতে নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজতে ডুবুরি দল।

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে মো.আব্দুল্লাহ (১০) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ৪ ঘন্টা অভিযানের পরও উদ্ধার করতে পারে নি ডুবুরী দল।
শনিবার (২৮ জুন) বিকালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে।  সে স্থানীয়ি একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশুনা করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত খালার বাড়িতে বেড়াতে যায় মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহ।
বিকালে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নামে সে । এক পর্যায়ে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মিললে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত খুঁজে ব্যর্থ হয়।
পরে  রোববার (২৯ জুন) সকাল ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল দশানী নদীতে উদ্ধার অভিযান চালায়।
৪ ঘন্টা খোঁজাখুঁজি করেও  নিখোঁজ আব্দুল্লাহকে উদ্ধার করতে না পেরে ফিরে যান তাঁরা।
জামালপুর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান জানান, ৪ ঘন্টা অভিযানের পরও মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয় নি।
এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে  মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

পোষ্টের সময় : ০৪:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫