০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, অটোভ্যান চালকের আহাজারি

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া(৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারী।

শুক্রবার (৬ মার্চ) বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে গাড়িতে উঠে মাঝপথে নামাপাড়া এলাকায় অটোভ্যান চালক আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অটোভ্যানিটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ওই ছিনতাইকারী। ভ্যান চালক আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে।

ভুক্তভোগী আকালু মিয়া বলেন, আমি এ অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাইতাম, এখন আমি কি করে খাব, সমিতির কিস্তি দিব কি দিয়ে, আমি এখন অসহায়।

এনিয়ে ওই বৃদ্ধ মাটিতে গড়াগড়ি করে আহাজারি করতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাই হওয়ার খবর শোনার পরই পুলিশ পৌর বাজার এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করেছে কিন্তু ঘটনাটি গ্রামের মধ্যে হওয়ায় কোন প্রকার ফুটেজ পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করছি ছিনতাইকারীকে শনাক্ত করার।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, অটোভ্যান চালকের আহাজারি

পোষ্টের সময় : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬