জামালপুরের বকশীগঞ্জে একটি ওয়ার্কসপে লোহার গ্রিল মাথায় পড়ে প্রচন্ড আঘাত পেয়ে রাকিব হাসান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা নতুন বাজারে হোসাইন এর মদিনা স্টিল ওয়ার্কসপে এঘটনা ঘটে।
নিহত রাকিব মধ্য ধাতুয়া কান্দা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
জানা গেছে, সকালে বাড়ির পাশে নতুন বাজারে বাবার সাথে ময়দা কিনতে দোকানে যায় রাকিব হাসান। তার বাবা ময়দা কিনে তাকে দিয়ে বাড়ি পাঠায়। বাড়ি ফেরার সময় বাজারের মদিনা স্টিল ওয়ার্কসপে গ্রিল ধরে খেলা শুরু করে রাকিব। এক পর্যায়ে লোহার গ্রিলটি তার মাথায় পড়ে প্রচন্ড আঘাত পায় রাকিব।
এসময় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটায় শিশু মারা গেছে। এঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 






















